বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :

কবি হেলাল হাফিজ হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৫৯ পাঠক পড়েছে

কবি ও সাংবাদিক হেলাল হাফিজ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান জানান, বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত নানাবিধ জটিলতায় ভুগছিলেন হেলাল হাফিজ। মঙ্গলবার সন্ধ্যায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়। তার চিকিৎসার সার্বিক দায়িত্বে রয়েছেন সেনাবাহিনীর মেজর ডা. আশেকুজ্জামান।

তিনি জানান, হেলাল হাফিজের শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। বুধবার থেকে তার মেডিকেল চেকআপ শুরু হবে।

প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ প্রকাশিত হলে আলোড়ন সৃষ্টি হয়। ২০১৯ সালে প্রকাশিত হয় হেলাফ হাফিজের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘বেদনাকে বলেছি কেঁদো না’।

 

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580