রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :

দেশে করোনায় আরও ২৩১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২৬৬ পাঠক পড়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৯১৬ জনে।

এ সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৪৪ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৯ হাজার ৫২৯টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৯৭ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৭৭ জন। এছাড়া চট্টগ্রামে ৫৩, খুলনায় ৪৪, রাজশাহীতে ১৩, বরিশালে ৬, সিলেটে ৯, রংপুরে ১৮ ও ময়মনসিংহে ১১ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580