মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :

বাংলাদেশকে মর্ডানার ২৫ লাখ ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র: মিলার

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশিত সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৩০৩ পাঠক পড়েছে

বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ করোনার টিকা দেবে যুক্তরাষ্ট্র। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটে এ তথ্য জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

রাষ্ট্রদূত টুইটে লিখেছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি মার্কিন জনগণ গ্যাভির মাধ্যমে বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ করোনার টিকা দেবে।কোভ্যাক্সের সবচেয়ে বড় সরবরাহকারী হিসেবে করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে টিকার সরবরাহ বাড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।

এর আগে শুক্রবার বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্স থেকে পাঠানো যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনার ২৫ লাখ ডোজ টিকা সর্বোচ্চ ১০ দিনের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছাবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580