শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :

ভারত থেকে টিকা আসবে শিগগিরই, আশা স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৭ পাঠক পড়েছে

ভারত থেকে খুব শিগগিরই কোভিড-১৯ টিকা সরবরাহ শুরু হবে বলে আশা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার  বিকেলে ঢাকায় অনুষ্ঠিত ভারত সরকারের দেওয়া অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মহামারিতে ভারতই প্রথম আমাদের টিকা দিয়েছিল। হঠাৎ করে ভারতে করোনাভাইরাস পরিস্থিতি খারাপ হতে শুরু করলে তারা আমাদের চুক্তি অনুযায়ী টিকা দিতে পারেনি। আশা করি, খুব অল্প সময়ের মধ্যে আবারও টিকা সরবরাহ শুরু হবে।

তিনি আরও বলেন, ভারত সবসময় আমাদের বিশ্বস্ত বন্ধু। আজকের মতো আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠান থেকে দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সারা দেশের হাসপাতালগুলোতে আরও ৮১টি অ্যাম্বুলেন্স বিতরণ করা হয়।

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580