মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :

হাসপাতাল থেকে ফের কারাগারে ডেসটিনির এমডি

নিউজ ডেক্স:
  • প্রকাশিত সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২৮৩ পাঠক পড়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে কেন্দ্রীয় কারাগারে (কেরাণীগঞ্জ)) নেওয়া হয়েছে কারাবন্দী ডেসটিনির এমডি রফিকুল আমিনকে।

শনিবার বিকেল পৌনে ৪টার দিকে তাকে কারাগারে নিয়ে আসা হয়েছে।

শনিবার বিকেলে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন জানান, বন্দী রফিকুল আমিনকে বিএসএমএমইউর চিকিৎসকরা তাকে ছাড়পত্র দিয়েছেন। সেই ছাড়পত্র অনুযায়ী তাকে পুনরায় কেন্দ্রীয় কারাগারে ফেরত আনা হয়েছে।

হাসপাতালে থাকা অবস্থায় রফিকুল আমিন জুম মিটিং করার ঘটনায় ১৩ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে এবং চার কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে আইজি প্রিজন মোমিনুর রহমান মামুন জানান, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রমাণিত হলে কারাবিধি অনুযায়ী জেলকোড ভঙ্গের কারণে বন্দীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580