শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :

করোনায় দেশে আরও ৩০ মৃত্যু, নতুন শনাক্ত ১৯৭০

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ২৬৫ পাঠক পড়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে ১২ হাজার ৮৬৯ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৭০ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত শনাক্ত সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ১২ হাজার ৯৬০ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ১৬৯টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬০ লাখ ৬৭ হাজার ৪২টি।

আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৩ হাজার ২৪০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৫ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৫৮ শতাংশ। আর নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৪৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ৩০ জনের মধ্যে পুরুষ ১৯ জন। আর নারী ১১ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয় বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580