মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :

পদ্মা সেতুতে আবারও ফেরির ধাক্কা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ২৯০ পাঠক পড়েছে

পদ্মা সেতুর পিলারে আবারও ফেরির ধাক্কা লেগেছে। শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি কাকলি।

বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া আসার পথে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত ফেরিচালক মো. বাদল হোসেন।

তিনি জানান, ফেরিটি পদ্মা সেতুর ১১-১২ পিলারের মধ্য দিয়ে আসার কথা। কিন্তু প্রচণ্ড স্রোত ও বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে ফেরিটির র‌্যাম্পের একটু ক্ষতি হয়।

বাদল হোসেন জানান, ধাক্কা লাগার পর ফেরিটি নিয়ে নিরাপদে শিমুলিয়া ঘাটে আসতে পেরেছি। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ফেরিটি পানি ওঠা অবস্থায় দ্রুত শিমুলিয়ার ঘাটে নোঙর করতে পেরেছে বলে বিআইডব্লিউটিসির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

এদিকে এ ঘটনা সরেজিমন পরিদর্শনের শিমুলিয়া ঘাটে আসছেন নৌ পরিবহন মন্ত্রী। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন।

এরআগে তিন বার ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত করে ফেরি।

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580