৫০ বছর বয়সীরাও পাবেন বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার:
প্রকাশিত সময় :
সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
৭৫৭
পাঠক পড়েছে
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখন থেকে ৫০ বছর বয়সীরাও বুস্টার ডোজ পাবেন। প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। এখন থেকে ৫০ বছর বয়স থেকেই বুস্টার ডোজ দেওয়া হবে। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবাইকে মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। টিকা নিতে হবে। সরকার যে ১১ দফা গাইডলাইন দিয়েছে, তা মেনে চললে লকডাউন দেওয়ার প্রয়োজন হবে না। দেশের জন্য, জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য এই গাইডলাইন মেনে চলুন।