বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :

দেশে করোনায় আরও ২০৩ মৃত্যু, শনাক্ত ১২১৯৮

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২৯৮ পাঠক পড়েছে

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আরও ২০৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট ১৬ হাজার ৮৪২ জনের মৃত্যু হলো।

এ ছাড়া দেশে নতুন করে আরও ১২ হাজার ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জনের করোনা শনাক্ত হলো।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম কারো দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কারো মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৭ জুন থেকে দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা একশ’র উপরে। এর মধ্যে গত ৭ জুলাই বুধবার করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়।

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580