শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

পরীমনির কাছে জীবন মানে আইসক্রিম

বিনোদন ডেস্ক :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৪৫৮ পাঠক পড়েছে

জীবনের মানে একেক জনের কাছে একেক রকম। তবে ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনির কাছে জীবন মানে- আইসক্রিমের মতো।

বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে জীবনের মানে নিয়ে একটি স্ট্যাটাস দেন পরীমনি।

পরী লেখেন, ‘জীবন হলো আইসক্রিমের মতো! কামড়ে খাওয়ার তাড়া থাকতে নেই। এতে স্বাদ অনুভব হয় না। শুধু খাওয়াটাই হয়। স্বাদ পেতে হলে চেটেই খাও। তোমার ঠোঁট, জিভ, দাঁত, গলা, চিবুক আর তোমার পাকস্থলিকে টের পেতে দাও এর হিম!

‘জীবনও তাই, শুধু সুখটুকুতে এর বিস্বাদ ধরে! তাই তাকেও এর কান্না, দুঃখ, হতাশা, আনন্দ, বেদনা, ভালোবাসা সবটাই দিও। জীবনের পুরোটা উপভোগ করাই তো জীবন!’

জীবন নিয়ে এমন ভাবনা ফেসবুকে পোস্ট করার ৬ ঘণ্টা আগে পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে হেটার্সদের জানান ভালোবাসা।

লকাডাউনের কারণে সবাই এখন বাসায় থাকছেন; শুটিং বন্ধই বলা যায়। এই বিরতি কাটিয়ে শুটিং সিডিউল ফিক্স করেছেন পরীমনি। প্রীতিলতা চরিত্রে ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন তিনি। ১০ আগস্ট থেকে সেই সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580