বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :

পরীমণি-পিয়াসাকাণ্ডে যার নাম আসছে তাকেই ডাকছি : সিআইডি প্রধান

নিজস্ব প্রতিবেদক : 
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৩৭ পাঠক পড়েছে

সিআইডির প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেছেন, চিত্রনায়িকা পরীমণি, পিয়াসা ও মৌয়ের মামলায় আমরা বেশ কয়েকজনকে ডেকেছি, আরও বিভিন্নজনকে ডাকব। তবে মিডিয়ায় আগেই তাদের নাম নিশ্চিত না হয়ে প্রচার করা উচিত নয়।

মঙ্গলবার সিআইডির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সিআইডি প্রধান বলেন, ‘আমরা বেশ কয়েকজনকে ডেকেছি। যাদের ডাকব না আপনারা মনে করবেন এসব মামলার সঙ্গে আপনাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা অভিযুক্ত সবার বাসায় অভিযান চালিয়েছি। ৩টা জিপ, একটা বিএমডব্লিউ, একটা মাজদা এবং একটা ফেরারি গাড়ি জব্দ করেছি। মোবাইল জব্দ করেছি৷ আমরা চেষ্টা করব নির্দিষ্ট সময়সীমার মধ্যে সবগুলো মামলার তদন্ত শেষ করতে। তবে অনলাইন, পত্রিকা ও সোস্যাল মিডিয়ায় এসবের সঙ্গে জড়িত অনেকের নাম এসেছে। এরকম খণ্ডচিত্র এলে অনেকের সম্মানহানি হয়। আমরা তদন্ত করছি, আমাদের সময় দেন, তদন্ত শেষে সব জানানো হবে।’

 

 

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580