মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :

শ্রেণিকক্ষে ময়লা : অধ্যক্ষ ও শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

নিউজ ডেক্স:
  • প্রকাশিত সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৯ পাঠক পড়েছে

আজ দীর্ঘ দেড় বছর পর উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। এর প্রস্তুতি হিসেবে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষগুলো আগে থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে তা পালন না করে শ্রেণিকক্ষে ময়লা পাওয়ায় আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যিনি স্কুল পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি তদারকির দায়িত্বে নিয়োজিত ছিলেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষাপ্রতিষ্ঠানটির শ্রেণিকক্ষে কার্যক্রম শুরু করার সার্বিক প্রস্তুতি পরিদর্শনে গিয়ে এ বরখাস্তের নির্দেশ দেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা।

রবিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথমদিন সকাল ১০টা আজিমপুর গার্লস স্কুল ও কলেজ পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় তিনি জানান, করোনা পরিস্থিতি ও ডেঙ্গুর প্রকোপ থেকে শিক্ষার্থীদের সুরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে গিয়ে কোনো অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, আমরা আজকে এখানে এসেছি জানিয়ে। আমরা প্রায়শই জানিয়ে না জানিয়ে সব জায়গায় যাবো। কোথাও যদি কোনো নিয়মের ব্যত্যয় দেখি তাহলে সংশ্লিষ্ট যারা থাকবেন শিক্ষক কর্মকর্তা বা আমার অধিদপফতরের কর্মকর্তা হোন তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580