মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :

খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছেন: চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২৫৪ পাঠক পড়েছে

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন তিনি সুস্থ হয়ে উঠছেন।

আজ সোমবার বিকেলে সাংবাদিকদের তিনি বলেন, আলহামদুলিল্লাহ, ম্যাডাম সুস্থ হয়ে উঠছেন।

৭৬ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন।

ডা. এ জেড এম জাহিদ হোসে বলেন, মেডিক্যাল বোর্ড নিয়মিত তার বায়োপসিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টসমূহ পর্যালোচনা করে চিকিৎসা দিচ্ছেন।

তিনি জানান, খালেদা জিয়া হাসপাতালের কেবিন আছেন। হাসপাতাল এবং মাঝে-মধ্যে বাসা থেকে রান্না করা খাবার খাচ্ছেন।

এর আগে গত ৯ অক্টোবর থেকে টানা কয়েকদিন খালেদা জিয়ার শরীরে তাপমাত্রা উঠানামা করছিল। এর পরিপ্রেক্ষিতে গত ১২ অক্টোবর তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গত ২৫ অক্টোবর তার শরীর থেকে নেওয়া টিস্যুর বায়োপসি করা হয়। রবিবার (৩১ অক্টোবর) বায়োপসির রিপোর্ট মেডিকেল বোর্ডের হাতে পৌঁছালেও সে সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত জানাননি চিকিৎসকরা।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580