সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

রাজধানীর দক্ষিণখানে বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিউজ ডেক্স:
  • প্রকাশিত সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৩৩৩ পাঠক পড়েছে

রাজধানীর দক্ষিণখানের আইনুসবাগ এলাকায় আব্দুর রশিদ নামে এক বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার  বেলা সাড়ে ১০ টার দিকে এই হত্যাকাণ্ডটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মদ শামীম  জানান, সকাল সাড়ে ৯টায় দু’পক্ষের মধ্যে গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। ওই ব্যক্তির মরদেহ বর্তমানে দক্ষিণখান কেসি হাসপাতালে রয়েছে।

স্থানীয়রা বলছে, বালু ব্যবসাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি ঘটেছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580