বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :

কৃষক লীগের সভাপতি সমীর চন্দের আরোগ্য কামনায় প্রার্থনা

নিউজ ডেক্স:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩০৬ পাঠক পড়েছে

করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও তার সহধর্মিনী এবং মেয়ের দ্রুত আরোগ্য কামনায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও মাতৃ মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টায় অনুষ্ঠিত ওই প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন (পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ) প্রফেসর ড. অলোক কুমার পাল-সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রার্থনা সভায় প্রফেসর ড. অলোক কুমার পাল বলেন, ‘শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ ও তার পরিবার করোনাভাইরাসে আক্রান্ত। তার ও তার পরিবারের সকলের দ্রুত আরোগ্য কামনা করছি আমরা। তারা দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন সেই প্রার্থনা করি।’ দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকেই বাংলাদেশ কৃষক লীগের দলীয় নানা কার্যক্রমে নিয়মিত অংশ নিচ্ছিলেন কৃষিবিদ সমীর চন্দ। এক পর্যায়ে তিনি নিজেই করোনায় আক্রান্ত হন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580