শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :

গণটিকা আপাতত নয়, নিবন্ধন করেই নিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ২৮৫ পাঠক পড়েছে

আপাতত গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‌‘গণটিকা কার্যক্রম আপাতত হচ্ছে না। নিবন্ধন করেই করোনার টিকা নিতে হবে।’

সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশে ফাইজারের ৬০ লাখ টিকা আসবে। এ মাসে কিছু আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে সাড়ে ১০ কোটি ডোজ টিকা পাওয়া যাবে। যখন যত টিকা আসবে তখন নিবন্ধন অনুযায়ীই টিকা দেওয়া হবে।

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে সাত থেকে আট কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে বলেও আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580