বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :

চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২৮২ পাঠক পড়েছে

ছাত্রলীগের মধ্যেকার সংঘাত এড়াতে পুরোপুরিভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্ররাজনীতি নিষদ্ধি করা হয়েছে। কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে কোনো রাজনৈতিক কর্মসূচি বা সভা-সমাবেশ ও মিছিল করতে নিষেধ করা হয়েছে।

শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

চমেকের একটি সূত্র জানায়, সোমবার থেকে শুরু হচ্ছে প্রফেশনাল চূড়ান্ত পরীক্ষা। দেশের বিভিন্ন মেডিকেল কলেজে প্রফেশনাল চূড়ান্ত পরীক্ষা শেষ করে অনেকে ডাক্তারও হয়ে গেছেন।

ঢাকা মেডিকেল কলেজে গত ৮ আগস্ট থেকে শুরু হয়েছে এ পরীক্ষা। করোনা ও ছাত্রলীগের সংঘাতের কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজে পরীক্ষা স্থগিত ছিল।

পরীক্ষার সময় ছাত্রলীগ আবার অভ্যন্তরীণ কোনো ইস্যুতে সংঘাতে জড়ালে আবার পরীক্ষা স্থগিত করে দিতে হবে। এ কারণে চমেকে ছাত্ররাজনীতি আপাতত নিষিদ্ধের সদ্ধিান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580