মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :

চামড়া রফতানির অনুমতি না দিলে সিন্ডিকেট তৈরি হবে : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩২১ পাঠক পড়েছে

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, বিদেশে চামড়া রফতানির অনুমতি না দিলে এবারও মুনাফাখোর চক্র কোরবানির সময় সিন্ডিকেট তৈরি করবে।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। জি এম কাদের বলেন, সিন্ডিকেট তৈরি হলে গত দু-তিন বছরের মতো পশুর চামড়ার সঠিক দাম পাবেন না বিক্রেতারা। ফলে কোরবানির পশুর চামড়ায় যাদের হক রয়েছে, সেই এতিম ও হতদরিদ্রদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এতে বন্ধ হয়ে যেতে পারে অসংখ্য এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং। পাশাপাশি হুমকির মুখে পড়বে সম্ভাবনাময় চামড়া শিল্প।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, গত কয়েক বছর ধরেই কোরবানির সময় অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কম মূল্যে পশুর চামড়া কেনেন। সিন্ডিকেটের কারণে কোরবানির সময় পানির দামেই বিক্রি হয়েছে পশুর চামড়া। সঠিক মূল্য না পেয়ে অনেকে ক্ষোভ আর হতাশায় চামড়া মাটি চাপা দিয়েছেন। কেউ কেউ কেরোসিন দিয়ে আগুনও দিয়েছেন। বিক্রি করতে না পারায় অনেকের কোটি কোটি টাকা মূল্যের চামড়া পচে গেছে। বাজারে প্রতিযোগিতা না থাকায়, একচেটিয়া নিয়ন্ত্রণ সৃষ্টি হয়েছে সিন্ডিকেটের।

জি এম কাদের বলেন, কোরবানির সময় চামড়া বিদেশে রফতানির অনুমতি দিতে হবে, এতে চামড়ার বাজারে প্রতিযোগিতা সৃষ্টি হবে। বিক্রেতারা ভালো দাম পাবেন। কোরবানির পশুর চামড়ায় যাদের হক রয়েছে, সেই এতিম ও হতদরিদ্ররা আর্থিকভাবে উপকৃত হবেন। হতাশা আর ক্ষোভে খুচরা ব্যবসায়ীরা চামড়া মাটি চাপা দিয়েছেন, আগুনে পুড়ে ফেলেছেন বা পানিতে ফেলে দিয়েছেন-এমন সংবাদ আমরা আর শুনতে চাই না।

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580