রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :

দেশে একদিনে সর্বোচ্চ ৩২৯ ডেঙ্গুরোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৬৩ পাঠক পড়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় (একদিনে) রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২৯ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ৩০৬ জন এবং ঢাকার বাইরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২ আগস্ট ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। তার মধ্যে ঢাকায় ভর্তি হয়েছিল ২৭৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (১৬ আগস্ট সকাল ৮টা থেকে ১৭ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৩২৯ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৩০৬ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছে ২৩ জন। এনিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমােট ভর্তিকৃত রােগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১১৪ জন।

ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৪৮ জনসহ অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমােট রােগী ভর্তি হয়েছে ৬৬ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে আজ (১৭ আগস্ট) পর্যন্ত হাসপাতালে সর্বমােট রােগী ভর্তি হয়েছে ৬ হাজার ৬৫০ জন। তাদের মধ্য থেকে একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত হয়েছেন পাঁচ হাজার ৫১০ জন রোগী।

এর আগে সোমবার (১৬ আগস্ট) সারাদেশে ২২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এছাড়া রোববার ১৯৮ জন, শনিবার ২৫৭ জন, শুক্রবার ২১১ জন, বৃহস্পতিবার ২৪২ জন, বুধবার ২১৩ জন, মঙ্গলবার ২২৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580