বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :

মতিঝিলে ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৩ পাঠক পড়েছে

রাজধানীর মতিঝিল থানার দক্ষিণ কমলাপুরের মাজার রোড এলাকায় ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় এক যুবক খুন হয়েছেন। ওই যুবকের বয়স আনুমানিক ২২ বছর।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মিজানুর রহমান বলেন, আমরা খবর পেয়ে রাতে দক্ষিণ কমলাপুর মাজার রোড এলাকায় যাই। সেখানে রক্তাক্ত অবস্থায় এক যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। এলাকার লোকজনের মুখে জানতে পারি সে ওই এলাকায় ভাসমান হিসাবে থাকত। তার শরীরে ধারালো অস্ত্রের দুটি আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কে বা কারা তাকে রাস্তায় ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইমসিনকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য।ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580