মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :

শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে : আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩৫৩ পাঠক পড়েছে

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেছেন, অপরাজনীতিক ও ধর্মব্যবসায়ীদের ষড়যন্ত্র সফল হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করবে আওয়ামী লীগ।

মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মাঠে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা এসব কথা বলেন।

কৃষক লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

কৃষক লীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, হোসনে আরা এমপি, সাখাওয়াত হোসেন সুইট, বিশ্বনাথ সরকার বিটু, শামীমা শাহরিয়ার এমপি, আসাদুজ্জামান বিপ্লব, ড. হাবিবুর রহমান মোল্লা প্রমুখ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580