রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :

সাপের কামড়ে মৃত্যু রোধে সবাইকে সচেতন হতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮১ পাঠক পড়েছে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, সাপের কামড়ে মৃত্যু রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। তিনি বলেন, দেশে প্রতিবছর ৭ লাখের বেশি মানুষ সাপের কামড়ের শিকার হয়। এর মধ্যে ৬ হাজারেরও বেশি মানুষ মারা যায়।

রবিবার সকালে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ৪র্থ আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস-২০২১ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, সারাদেশের প্রতিটি হাসপাতালেই সাপের কামড়ের প্রতিষেধক অ্যান্টি ভেনম রাখতে হবে। উপজেলা ও জেলাসহ সব পর্যায়েই এর ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, প্রতি বছরই সাপে আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। বিশ্বে বছরে ৫০ লাখের বেশি মানুষ সাপের দংশনের শিকার হয়। তাদের মধ্যে লাখের বেশি মানুষের মৃত্যু হয় এবং তিন থেকে চার লাখের বেশি মানুষের অঙ্গহানি হয়।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580