শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :

চন্দ্রিমায় সংঘর্ষ : বিএনপির ১৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৬০ পাঠক পড়েছে

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ।

মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্যসচিব আমিনুল হকসহ ১৫৫ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি করা হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ বলেন, পুলিশের ওপর হামলা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

মঙ্গলবার সকালে বিএনপির পক্ষ থেকে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গেলে এ ঘটনা ঘটে। এতে দলটির অর্ধশত নেতাকর্মী আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পুলিশেরও অন্তত ১৪ জন সদস্য আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।

 

 

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580