বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :

বিধিনিষেধ না মানায় রাজধানীতে গ্রেফতার ৫৫২ জন

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২৭৮ পাঠক পড়েছে

সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধিনিষেধ লঙ্ঘন করায় ৫৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লকডাউন চলাকালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগ রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারি, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়ায় ৫৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১১৯ জনকে জরিমানা করেছেন ২লাখ ১৪ হাজার ৪০০ টাকা। এছাড়া ডিএমপির ট্রাফিক বিভাগ
এ সময় ৬৯৬টি গাড়িকে ১৪ লাখ ৩৮ হাজার টাকা জরিমানা করে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580