শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :

২১ আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহ স্মৃতি বাঙালি আজও ভুলেনি : পাটমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩০৪ পাঠক পড়েছে

২১ আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহ স্মৃতি বাঙালি জাতি আজও ভুলেনি বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

শনিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় বীর প্রতীক গাজী অডিটো‌রিয়া‌মে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুড়াপাড়া সরকারি কলেজ ছাত্র সংস‌দ এ আলোচনা সভার আয়োজন ক‌রে।

মন্ত্রী বলেন, ২১ আগস্ট সন্ত্রাসবিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়ে তারা সেদিন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টাসহ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। সেই ষড়যন্ত্র এখনো চলমান রয়েছে। তাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

মুড়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ বাবু সুকুমার দা‌সের সভাপতিত্বে ও মুড়াপাড়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফের‌দৌসী আলম নীলা প্রমুখ।

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580